মেদিনীপুর কলেজ মাঠে বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী - The News Lion

মেদিনীপুর কলেজ মাঠে বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী




দি নিউজ লায়ন ; সোমবার মেদিনীপুর কলেজ মাঠে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক জনসভায় বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


 তাই রবিবার সন্ধ্যায় মেদিনীপুর কলেজ মাঠে গিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি,বিধায়ক আশিস চক্রবর্তী,দিনেন রায় প্রদ্যোত ঘোষ, শ্রীকান্ত মাহাতো, তৃণমূল কংগ্রেসের নেতা গোপাল সাহা, তৃণমূল যুব কংগ্রেসের নেতা প্রসেনজিৎ চক্রবর্তী ও নির্মাল্য চক্রবর্তী সহদলের অন্যান্য নেতাদের সাথে সোমবারের জনসভা নিয়ে বিস্তারিত ভাবে কথা বলেন।


 সেইসঙ্গে মেদিনীপুর কলেজ মাঠে জনসভার মঞ্চ সহ কলেজ মাঠতিনি ঘুরে  দেখেন। সুব্রত বক্সী কে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি বলেন সোমবার মুখ্যমন্ত্রীর জনসভায় দেড় লক্ষ্যের ও বেশি মানুষ শামিল হবেন। তিনি বলেন অতীত দিনের সমস্ত রেকর্ড ভেঙে যাবে এবং মেদিনীপুর শহর জনসমুদ্রে পরিণত হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.